Tuesday, June 23, 2026

ইজরায়েলকে রক্ষা করলেও ইরানের সঙ্গে শত্রুতা বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

Date:

Share post:

ইরানের সঙ্গে কোনও ধরনের শত্রুতা বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে ইজরায়েলে ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইজরায়েলকে রক্ষা করা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইরাকের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলি তামিমের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন এই কথা বলেন। তিনি বলেন, আমরা উত্তেজনা চাই না, তবে আমরা ইজরায়েলের প্রতিরক্ষা এবং এই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষায় সমর্থন অব্যাহত রাখব। ইরানের কর্মকাণ্ডকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন।

গত শনিবার ইরান ইজরায়েলে ৩০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে এর বেশির ভাগই ইPরায়েলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। আর এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্র, জর্ডান ও অন্য মিত্রদের সহায়তায়।ইরানের দাবি, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের অভিযোগ, ইজরায়েল সিরিয়ায় ওই হামলা চালিয়েছিল।

ব্লিঙ্কেন বলেন, তিনি ৩৬ ঘণ্টা যাবত আলোচনার মধ্য দিয়ে একটি কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিলেন, যা এ অঞ্চলে সংকট ছড়িয়ে পড়া রোধ করবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশর, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।ইরাকের উপপ্রধানমন্ত্রী বলেন, তার সরকার উদ্বিগ্ন যে এএ অঞ্চলকে ‘একটি বড় ধরনের যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে’। তিনি সব পক্ষকে ‘আত্মসংযমী’ হওয়ার আহ্বান জানান।হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে সামনে রেখেই ব্লিঙ্কেন ও ইরাকের উপপ্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকটি হয়।




Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...