Saturday, June 13, 2026

আচমকা বৃষ্টির জেরে বানভাসি দুবাই! জলের তলায় গোটা শহর, বিপর্যস্ত জনজীবন

Date:

Share post:

দিনভর বৃষ্টি (Rain)! আর তার জেরেই ডুবে গেল গোটা শহর। মাত্র একদিনের বৃষ্টিতে কার্যত ধরাশায়ী দুবাই (Dubai)। যেদিকে চোখ যায় সে মেট্রো স্টেশনই হোক বা বিমানবন্দর, রাস্তাঘাট সমস্ত কিছুই জলের নীচে। আর আচমকা এমন হাওয়া বদলে মাথা খারাপ হওয়ার জোগাড় দুবাইয়ের বাসিন্দাদের।

সূত্রের খবর, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকায়, জলের তলায় ডুবে দুবাই। বিমানবন্দর থেকে মেট্রো স্টেশন যেখানেই নজর যাচ্ছে সেদিকেই জল থইথই অবস্থা নজরে আসছে। রাস্তাঘাটেরও একই অবস্থা। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা দামি দামি গাড়িও নীচে ডুবে থাকতে দেখা যায়।

তবে আচমকা বিপর্যয়ে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি যে বিমানবন্দরে এক সন্ধ্যায় অন্তত একশোরও বিমান ওঠানামা করে, সেখানে ২৫ মিনিট পুরোপুরি বন্ধ থাকে পরিষেবা। তার পরে শুধু বিমান রওনা হওয়ার পরিষেবা শুরু হলেও অধিকাংশ উড়ান বাতিল করতে হয়।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...