Monday, April 13, 2026

গুজরাতের বিরুদ্ধে কীভাবে এল সাফল্য? ফাঁস করলেন মুকেশ কুমার

Date:

Share post:

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমার । ২.৩ ওভার বল করে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাঁর দুরন্ত বোলিং-এর সুবাদে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় শুভমন গিলরা। কীভাবে সাফল্য? তা ফাঁস করলেন মুকেশ কুমার।

বুধবার ম্যাচ শেষে মুকেশ কুমার বলেন, “ আমি শেষ চার ওভারে বোলিং উপভোগ করি। জানি পাওয়ার প্লে-তে হয়তো এক ওভারই বল করব। শেষ দিকে দুই থেকে তিন ওভার করতে হবে। সেই কারণে পরিকল্পনা তৈরি রাখতে হয়। গুজরাতের বিরুদ্ধে এটা কাজে লেগেছে।শেষ দিকে চেষ্টা করি ব্যাটারের থেকে যত দূরে বল রাখা যায়। মাঝে মধ্যে বাউন্সার দিই। গতির হেরফের করি। তবে আমার সেরা অস্ত্র ইয়র্কার। ডেথ ওভারে যত বেশি সম্ভব ইয়র্কার করার চেষ্টা করি।“

এদিকে মুকেশের বোলিং দেখে খুশি দিল্লির বোলিং কোচ জেমস হোপস।এই নিয়ে তিনি বলেন, “এমন এক একটা ম্যাচ হয় যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব পরিকল্পনা ঠিকমতো কাজে লাগে। এই ম্যাচেও সেটাই হয়েছে। প্রত্যেকে ভাল বল করেছে। প্রথমার্ধেই আমরা খেলার ভাগ্য নিশ্চিত করে দিয়েছি।”

আরও পড়ুন- ‘ধোনিকে রাজি করানো কঠিন’, টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে বললেন রোহিত

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...