Friday, April 3, 2026

২২ এপ্রিল থেকেই রাজ্যে সরকারি স্কুলে গরমের ছুটি, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

ভোটের উত্তাপকে পিছনে ফেলে বাড়ছে বাংলার তাপমাত্রার পারদ। এই কারণে আরও এগোলো স্কুলের গরমের ছুটি। ২২ এপ্রিল থেকেই রাজ্য সরকারি ও সরকার পোষিত  স্কুলগুলিতে (School) গরমের ছুটি পড়ছে। বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর (Education Department)। বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হবে। প্রবল তাপপ্রবাহের কারণে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করবে। সেই মতো এদিন বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।

আগে স্কুলে গরমের ছুটি কদিন এগিয়ে ৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের কারণে তা আরও এগোনোর সিদ্ধান্ত নেওয়া হল। তবে দার্জিলিং, কালিম্পং জেলার স্কুলগুলি এই ছুটির আওতায় পড়বে না। রাজ্যে কয়েকদিন ধরেই লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণের ৮ জেলায় সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পড়ুয়াদের জন্য কয়েকটি জেলায় সকালে স্কুল চালু করা হয়েছে। কলকাতার কিছু স্কুলে ওয়াটার বেল ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর বেল বাজানো হচ্ছে, যাতে পড়ুয়ারা (School) পর্যাপ্ত জল খায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত সপ্তাহ দুয়েক এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দফতর (Education Department) গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এদিন বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।





Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...