Saturday, April 4, 2026

শান্ত সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা! প্রথম দফার ভোট মিটতেই ফের হাজির CBI-র জোড়া দল

Date:

Share post:

শান্ত সন্দেশখালিকে (Sandeshkhali ) অশান্ত করার চেষ্টায় উঠেপড়ে লেগেছে মোদি সরকার (Modi Govt)। প্রথম দফার ভোট মিটতেই শনিবার সকাল সকাল ফের সন্দেশখালি পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) জোড়া দল। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল সন্দেশখালি থানার উদ্দেশে রওনা হয়েছে এবং অপর দলটি সোজা পৌঁছে গিয়েছে সুন্দরীখালি এলাকায়।

কলকাতা হাই কোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নেওয়ার পর থেকেই বেশ কয়েক বার থানায় এসেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। কিন্তু বারবার এলেও তদন্তের অগ্রগতি কিছুই হয়নি বলে মত রাজনৈতিক মহলের। তবুও শান্ত সন্দেশখালিতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে ফের পরিস্থিতি অশান্ত করার চেষ্টায় মোদির তদন্তকারী সংস্থা। যদিও রাজ্য পুলিশ প্রথম থেকেই অশান্তি নিয়ন্ত্রণে সবরকম চেষ্টা চালিয়েছে। সবরকম সহযোগিতা করেছে রাজ্য প্রশাসনও।

তবে এদিনের অভিযান প্রসঙ্গে সিবিআই সূত্রে খবর, নতুন করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা, সেই কারণেই শনিবারের সন্দেশখালি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী দলের। অন্য একটি দল আবার সন্দেশখালির সুন্দরীখালি এলাকায় গিয়েছে। মূলত সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সুন্দরীখালি অভিযান বলে মনে করা হচ্ছে।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...