Monday, April 6, 2026

প্রেমিকাকে নিয়ে হোটেলে এসে এ কী করলেন যুবক! দিঘায় চাঞ্চল্য

Date:

Share post:

প্রেমিকার সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন বীরভূমের এক যুবক। প্রায় পাঁচদিন তাঁরা একটি হোটেলে ছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ প্রেমিকা বাইরে থেকে ফিরে ঘরে ঢুকতে না পেরে চিৎকার শুরু করেন। হোটেলের কর্মীরা দরজা ভেঙে দেখেন যুবকের ঝুলন্ত দেহ। পরে পুলিশ এসে দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

বীরভূমের মণ্ডলপুরের বাসিন্দা অরবিন্দ কোনাই প্রেমিকাকে নিয়ে দিঘার হোটেলে আসেন। সেখানেই বিয়ের জন্য চাপ দিতে থাকেন প্রেমিকা। তাই নিয়ে দুজনের অশান্তি শুরু হয় শুক্রবার থেকে। শনিবার বিকালে অশান্তির পরে যুবতী বাইরে বেরিয়ে যান। ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকির পরেও অরবিন্দ দরজা না খোলায় হোটেলের কর্মীরা দরজা ভাঙেন। তখনই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অরবিন্দকে।

দিঘা মোহনা পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও অরবিন্দর প্রেমিকা দাবি করেছেন কী কারণে আত্মহত্যার পথ বেছে নিল সে, তা ধারণা করতে পারে না সে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...