Saturday, April 4, 2026

পশ্চিম মেদিনীপুরে ৪৭ ডিগ্রি! জঙ্গলমহলে জারি লাল সতর্কতা

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা (Temperature)! চাঁদিফাটা গরমে দুপুরে বাড়ির বাইরে পা রাখাই এখন বড়সড় চ্যালেঞ্জ (Challenge) হয়ে দাঁড়াচ্ছে। তবে দুপুর গড়িয়ে সন্ধ্যে নামলে গরমের (Summer) তীব্রতা কিছুটা কমলেও অস্বস্তি থেকে একেবারেই মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। কলকাতা (Kolkata)-সহ রাজ্যের একাধিক জেলার মতো জঙ্গলমহলেও (Jungle Mahal) লাফিয়ে বেড়েছে তাপপ্রবাহ (Heatwave)। এদিকে ইতিমধ্যে সমস্ত রেকর্ড অতিক্রম করে রীতিমতো লাল চোখ দেখাতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার শালবনীর গোয়ালতোড় এলাকা। ইতিমধ্যে, ৪৭ ডিগ্রি পেরিয়েছে সেখানকার তাপমাত্রা।

চলতি মরশুমে রেকর্ড গরম পড়বে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস মিলিয়ে এপ্রিলের শুরু থেকেই প্রবল গরম আর তাপপ্রবাহে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তরফে সাফ জানানো হয়েছে, এদিন বেলা ১ টা নাগাদ সেখানকার তাপমাত্রা ছিল ৪৬.৮৬ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত কয়েক মরশুমের মধ্যে সর্বোচ্চ! তবে শুধুই তাপপ্রবাহ বললে ভুল হবে, সঙ্গে বইছে লু।

তবে গত কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। এই পরিস্থিতিতে বৃষ্টি কবে হবে তা আবহাওয়াবিদরা সঠিক করে বলতে পারছেন না। তবে আগামী দু-তিন দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...