Saturday, April 4, 2026

কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি! সোমেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। ইতিমধ্যে একাধিক জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে তাপমাত্রা। কিন্তু, সপ্তাহের প্রথম দিনেই কিছুটা স্বস্তি দেওয়ার মেজাজে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সোমবার আলিপুর সাফ জানিয়েছে, কলকাতা-সহ একাধিক জেলায় এদিন বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার শহর কলকাতাতেও হতে পারে স্বস্তির বৃষ্টি! হাওয়া অফিস জানিয়েছে, ভারী নয়, ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে সোম এবং মঙ্গলবার। তবে এখনই রাজ্যবাসীর স্বস্তি ফিরবে না বলে আশা করা হচ্ছে। সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ। এদিন হাওয়া অফিস জানিয়েছে, সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায়। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে ফের একবার তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়। এই জেলাগুলি হল- ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।

অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দুই দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলা হল দার্জিলিং এবং কালিম্পং। মঙ্গলবার সামান্য বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ভিজতে পারে। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ কিছু জেলায়। এই জেলাগুলি হল মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...