Sunday, April 5, 2026

নীতীশের দলের নেতাকে মাথায় গুলি করে খুন! ভোটের মাঝেই ফের অশান্ত বিহার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মাঝেই নতুন করে অশান্ত হয়ে উঠল বিহার (Bihar)। বিহারের পাটনায় গুলি চালিয়ে খুন করা হল জনতা দল ইউনাইটেড-এর (JDU) এক নেতাকে। তাঁর সঙ্গে থাকা আরেকজনও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সে রাজ্যে। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দলীয় নেতার এমন বিপদের খবর কানে আসতে নীতীশ কুমার (Nitish Kumar) না গেলেও, হাসপাতালে যান প্রতিদ্বন্দ্বী দল আরজেডি-র নেত্রী তথা লালু-কন্যা মিশা ভারতী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিহারে। বুধবার রাতভর অবরোধ-বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সৌরভ কুমার। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল, জেডিইউ-র যুব নেতা ছিলেন। বুধবার রাতে তিনি পাটনায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তাঁর সঙ্গে এক যুবকও ছিল। পুলিশ সূত্রে খবর, এদিন আচমকাই বাইকে চেপে চড়াও হয় চার যুবক। পথ আটকে দাঁড়ায় তারা। এরপর আচমকাই যুব নেতার মাথায় পরপর দুটি গুলি চালায়। সঙ্গে থাকা আরেক যুবককে লক্ষ্য করেও তিনটি গুলি চালায় অভিযুক্তরা। এরপরই ঘটনাস্থল ছেড়ে চম্পট যায় অভিযুক্তরা। এরপর তড়িঘড়ি সৌরভ ও তাঁর সঙ্গীকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সঙ্গীর তিনটি গুলি লেগেছে। তাঁর অবস্থাও সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

এদিকে বুধবার রাতেই পাটনা পুলিশের স্পেশাল টিম ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। এদিকে, যুব নেতাকে খুনের ঘটনা প্রচার হতেই বিক্ষোভে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। রাতভর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অন্যদিকে, জেডিইউ-র যুবনেতা খুনের খবর পেতেই তাঁর বাড়িতে পৌঁছন লালু প্রসাদ যাদবেক কন্যা মিশা ভারতী। যদিও এই ঘটনায় এখনও অবধি নীতীশ কুমারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...