Monday, April 6, 2026

আতসবাজির আগুনে ভস্মীভূত বিয়ের মণ্ডপ! বিহারে মৃত ৩ শিশু-সহ মোট ৬

Date:

Share post:

দ্বিতীয় দফার নির্বাচনের আগেই নীতীশ গড়ে বড়সড় দুর্ঘটনা! বিয়েবাড়িতে (Wedding) আতসবাজির আগুন লেগে রীতিমতো ভস্মীভূত প্যান্ডেল। আর সেই আগুনেই মৃত্যু ৩ শিশু-সহ মোট ৬ জনের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিহারের (Bihar) দ্বারভাঙায় (Darbhanga) এক বিয়ের অনুষ্ঠানে আচমকা এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম সুনীল পাসোয়ান (২৬), লীলা দেবী (২৩), কাঞ্চন দেবী (২৬), সিদ্ধান্ত কুমার (৪), শশাঙ্ক কুমার (৩) এবং সাক্ষী কুমারী (৫)। তবে শুধু মানুষই নন, বিধ্বংসী আগুনে পুড়ে প্রাণ গিয়েছে তিন গরুরও।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ দ্বারভাঙার আলিনগরের বাহেরা থানা এলাকায় একটি বিয়েবাড়ি চলছিল। আর সেই অনুষ্ঠানে আগত অতিথিরা আতসবাজি পোড়াতেই বাধে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে বিয়ে বাড়িতে আনন্দোল্লাসের পাশাপাশি আতসবাজি পোড়ানো হচ্ছিল। সেখান থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। পাশাপাশি এদিন মণ্ডপের ভিতরেও বাজি রাখা ছিল। আচমকা মণ্ডপের সেই আগুন এসে পড়ে মজুত করা বাজিতেও। ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দ্বারভাঙার জেলাশাসক জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে দ্বারভাঙ্গার পুলিশ সুপার জানান, এদিন আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় দমকল। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণের মধ্যেই আগুনে দগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই সমস্ত বিষয় পরিষ্কার হবে। তবে শুক্রবার দ্বিতীয় দফার ভোটের মুখে আচমকা এমন অগ্নিকাণ্ডে অস্বস্তি পিছু ছাড়ছে না পাল্টিবাজ নীতীশ সরকারের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...