Friday, April 3, 2026

টি-২০ বিশ্বকাপে উইকেটরক্ষক হিসাবে এগিয়ে পন্থ : সুত্র

Date:

Share post:

আইপিএল শেষ হলেই শুরু টি-২০ বিশ্বকাপ। জুন থেকে শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ। তবে সূত্রের খবর আইপিএল-এর মাঝে ঘোশণা হয়ে যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। আর সেই দলে ইতিমধ্যে প্রথম উইকেটরক্ষককে থাকবেন তা ঠিক হয়ে গিয়েছে। এখন লড়াই চলছে দ্বিতীয় উইকেটরক্ষক কাকে নেওয়া হবে তা নিয়ে।

সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকেই বেছে নেওয়া হবে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে। গাড়ি দুর্ঘটনার কারণে গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। কিন্তু চলতি আইপিএলে ফর্মে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাঁর ব্যাটে।এখনও পর্যন্ত ৩৪২ রান নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার এই বাঁ হাতি ব্যাটার। ফলে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের বিমানে পন্থের টিকিট পাওয়া নিশ্চিত বলে জানা যাচ্ছে।

অপরদিকে জানা যাচ্ছে, দ্বিতীয় উইকেটকিপার হিসেবে উঠে আসছে কেএল রাহুল ও সুঞ্জু স্যামসনের নাম। চলতি আইপিএলে দুজনেই দুরন্ত ফর্মে আছেন। লখনৌ অধিনায়ক রাহুল ১৪১ স্ট্রাইক রেটে করেছেন ৩০২ রান। অন্যদিকে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছে এখনও এসেছে ৩১৪ রান। তাঁর স্ট্রাইক রেট ১৫২। তবে সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সামান্য এগিয়ে আছেন রাহুল। রিজার্ভে রাখা হতে পারে সঞ্জুকে।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...