Monday, April 6, 2026

আইপিএল-এ ইতিহাস মাহির, গড়লেন একাধিক রেকর্ড

Date:

Share post:

রেকর্ড যেন তাঁর নামের সমার্থক শব্দ। রেকর্ড যেন তৈরি হয়েছে তাঁর জন্যই। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন চেন্নাই সুপার কিংস-এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতকাল আইপিএল-এর ম্যাচে ফের নজির গড়লেন তিনি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিততেই আইপিএল-এ ইতিহাস গড়লেন মাহি। আইপিএল-এ প্রথম ক্রিকেটার হিসাবে নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি ম্যাচ জিতলেন ধোনি।

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল-এ এখনও পর্যন্ত ২৫৯টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। সব থেকে বেশি ম্যাচ খেলারও রেকর্ডও তাঁর রয়েছে। চেন্নাই ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে ২৫৯টি ম্যাচের মধ্যে ১৫০টি ম্যাচ জিতেছেন তিনি। এই তালিকায় ধোনির পরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ধোনির সতীর্থ আইপিএলে এখনও পর্যন্ত জিতেছেন ১৩৩টি ম্যাচ। সম সংখ্যক ম্যাচ জিতেছেন রোহিত শর্মাও। তালিকায় চার নম্বরে দীনেশ কার্তিক। তিনি ১২৫টি ম্যাচ জিতেছেন। চেন্নাইয়ের আর এক ক্রিকেটার সুরেশ রায়না আইপিএলে ১২২টি ম্যাচ জিতেছেন।

শুধু তাই নয়, সফল অধিনায়ক হিসেবেও নজির রয়েছে ধোনির। সফল অধিনায়ক হিসাবে ধোনি সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। ১৩৩টি ম্যাচ জিতে তিনি একনম্বরে। ৮৭টি ম্যাচ জিতে রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগে সতীর্থ হার্দিককে বিশেষ পরামর্শ শামির

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...