Saturday, April 4, 2026

রেভান্নার যৌন হেনস্থা ভিডিও: নির্বাচন চলাকালীন অভিযোগে সমস্যায় জেডি(এস)

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কর্ণাটকের (Karnataka) সাংসদ প্রজ্বল রেভান্নার (Praajwal Revanna) বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ যথেষ্ট প্রভাব ফেলবে রাজ্যের রাজনীতিতে। ইতিমধ্যেই দলের কোর কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করার দাবি উঠেছে। অন্যদিকে অভিযোগের দিনই তাঁর জার্মানি চলে যাওয়া নিয়েও অভিযোগ তুলছে এনডিএ-র বিরোধীরা। যদিও ওই ভিডিও বিকৃত বলে দাবি করে গোটা বিষয়টি জেডি(এস)(JDS)-এর আভ্যন্তরীন সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন অভিযুক্ত সাংসদ।

কর্ণাটক থেকে হাসান কেন্দ্রে এনডিএ (NDA)-র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রজ্বল রেভান্না। তাঁর এবং তাঁর বাবা এইচডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থা (sexual harassment) ও মহিলাদের প্রতি অপ্রীতিকর কাজকর্মের অভিযোগ তুলে একটি অভিযোগ দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও (viral video) হয়েছে। এরপরই দলের কোর কমিটির বৈঠকে তাঁদের দুজনকে নিয়ে সিদ্ধান্তের কথা জানায় জেডি(এস)। বৈঠকে এইচ ডি দেবেগৌড়া (HD Deva Gowda) ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তার আগে রেভান্না দাবি করেন ভিডিওটি ৪-৫ বছরের পুরোনো ও বিকৃত। ইতিমধ্যে একটি সিট গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ। তবে এই ঘটনায় মুখ পুড়েছে জেডি(এস) ও এনডিএ-র। উত্তর কর্ণাটক সংসদ কেন্দ্রেগুলিতে নির্বাচনের আগে এই অভিযোগের প্রভাব থেকে বেরিয়ে এসে কীভাবে রাজ্যে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করবে দল, তা নিয়ে শুরু হয়েছে পরিকল্পনা করা। তবে দলীয় সূত্রে বলা হয়েছে এই ভিডিও সম্পর্কে প্রজ্বল রেভান্নাকে টিকিট দেওয়ার আগে জানা যায়নি। সেক্ষেত্রে তাঁকে টিকিট দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হত। তবে আগামী নির্বাচনে যে কংগ্রেস একে হাতিয়ার করতে চলেছে, তা স্পষ্ট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...