Saturday, March 14, 2026

কসবায় নেত্রীর ওপর হামলার অভিযোগ, আনন্দপুর থানা চত্বরে গাজোয়ারি বিজেপির

Date:

Share post:

হাতে কোনো ইস্যু নেই! আর সেকারণেই গাজোয়ারি করে একের পর এক ভাঁওতাবাজির রাজনীতি শুরু বিজেপির। এবার কসবায় (Kasba) বিজেপির (BJP) মহিলা মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত পরিস্থিতি তৈরি করে বিজেপির কর্মী সমর্থকরা। তবে ঘটনায় অভিযোগ পেয়েই তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জনের নাম গৌর হরি গায়েন। অপরজনের নাম আসরাফ মোল্লা ওরফে ভুতো। দু’জনের বিরুদ্ধেই বিজেপির এই নেত্রীর উপর হামলার অভিযোগ করা হয়েছিল এফআইআরে। পুলিশ সূত্রে খবর, দু’জনকেই সোমবার আদালতে তোলা হবে। গভীর রাতে ভোটের প্রচারের কাজে গিয়ে দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী সরস্বতী সরকারের উপর আক্রমণের ঘটনায় নয়া রাজনীতি শুরু জাতীয় মহিলা কমিশনের(NCW) । কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্য়েই কসবার ঘটনা নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে। ঘটনায় জড়িতদের দ্রুত পাকড়াও করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন রেখা শর্মা।

এদিকে বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে রবিবার দেখা করেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সোজা পৌঁছে যান আনন্দপুর থানায়। এরপরই থানা চত্বরে গাজোয়ারি শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। আনন্দপুর থানার সামনে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। যদিও কসবার এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপির স্থানীয় স্তরে কোনও সমস্যা হতে পারে।সুশান্ত ঘোষের মতে আমরা যত দূর জানি ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১১টার পর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এত রাতে ভোটের প্রচারের কাজ করা যায় না। তা-ও আমি বলব, যা হয়েছে অন্যায় হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগ নেই। এই ঘটনায় যে বা যারা যুক্ত, আমরা তাদের শাস্তির দাবি করছি। কসবায় বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ার অভিযোগে রবিবার দিনভর উত্তেজনার পর, সন্ধেয় ফের তপ্ত হয় পরিস্থিতি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...