Saturday, April 4, 2026

আইপিএলে দুরন্ত ফর্মে, তবু অস্ট্রেলিয়া টিমে জায়গা হল না ম্যাকগার্কের

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রতিটি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। অথচ তাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিল না অস্ট্রেলিয়া। নেওয়া হয়নি প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকেও।

এই দুজন ছাড়াও বাদ পড়েছেন পেসার জেসন বেহরেনডর্ফ এবং অলরাউন্ডার ম্যাট শর্ট। দলে নেওয়া হয়েছে বাঁ হাতি স্পিনার অ্যাশটন আগারকে। আইপিএলে নিয়মিত খেলা মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলরা অবশ্য দলে সুযোগ পেয়েছেন।
দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তিনি ইতিমধ্যেই আইপিএল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন চোট সারাতে।

নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, দলের মধ্যে ভারসাম্য রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে তাঁরা ট্রফি জিততে সক্ষম। এখন দেখার টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক তারু কাকে বাদ দিয়ে গড়া অস্ট্রেলিয়ার টিম কি পারফরম্যান্স করে।




Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...