Monday, April 13, 2026

প্রকাশ্যে প্লেটোর মৃত্যুর আগের মূহূর্ত! ছাইচাপা প্যাপিরাসের পাঠোদ্ধার গবেষকদের

Date:

Share post:

প্যাপিরাসের (Papyrus) পাঠোদ্ধার করলেন গবেষকেরা। প্রায় দু’হাজার বছরের পুরনো একটি গ্রিক দার্শনিকের শেষের কয়েক দিনের সেই ইতিবৃত্ত প্রকাশ্যে এল। তাঁদের বক্তব্য, ভিসুভিয়াসের (vesuvius) ছাইয়ের তলায় চাপা পড়ে ছিল প্লেটোর (Plato) মৃত্যু কাহিনি। মিশরীয় সভ্যতায় নীল নদের তীরে নলখাগড়া জাতীয় গাছ পাওয়া যেত। সেই গাছ কেটে প্রাপ্ত খোলকে পাথর চাপা দিয়ে রোদে শুকানো হতো। ফলে খোলগুলো শুকিয়ে যেত এবং পাথরের চাপে সোজা হয়ে লেখার উপযোগী হত।

পরবর্তীতে আঠা দিয়ে জোড়া দিয়ে রোল আকারে সংরক্ষণ করা হতো। প্যাপিরাসের এক একটি রোল লম্বায় ১০ থেকে ২০ ফুটের মতো হতো। এভাবে তৈরী প্রাচীন লেখার উপযোগী মাধ্যমকে প্যাপিরাস বলা হয়। বর্ণমালার সৃষ্টির ক্ষেত্রে মিশরীয়দের যেমন বিশেষ অবদান ছিল,তেমনি তারা আবিষ্কার করেছিলেন লেখার উপযোগী এই চমৎকার উপাদানটি। ৭৯ খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল হারকিউলেনিয়াম ও তার পার্শ্ববর্তী পম্পেই-সহ রোমান সাম্রাজ্যের বিস্তৃত এলাকা। ১৯ শতকের গোড়ার দিক থেকে সেখানে দফায় দফায় খননকাজ চলেছে। ছাই ও জমে যাওয়া লাভা সরিয়ে আস্তে আস্তে বেরিয়ে এসেছে পম্পেই ও হারকিউলেনিয়ামের অনেকটা অংশ। জানা গিয়েছে, সেই সময়ের ইতিহাস ও সংস্কৃতি সংক্রান্ত নানা তথ্য।

হারকিউলেনিয়ামের ‘ভিলা অব প্যাপিরাই’ নামের একটি গ্রামে প্যাপিরাসের লাইব্রেরি ছিল। ১৭৫০
সালে সেটি খুঁজে পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদেরা। কথিত আছে, রোমান সম্রাট জুলিয়াস সিজারের শ্বশুরমশাই সেই প্যাপিরাস লাইব্রেরির মালিক ছিলেন। এই লাইব্রেরি থেকে ১৮০০-রও বেশি প্যাপিরাস-পুঁথি উদ্ধার হয়। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এখন সেই সব প্যাপিরাসের পাঠোদ্ধার করাও সম্ভব হচ্ছে।

সম্প্রতি পিসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রানৎজ়িয়ানো রানোচিয়া নেপলসের জাতীয় গ্রন্থাগারে সেই ভিলা থেকে পাওয়া এক খণ্ড প্যাপিরাস নিয়ে সবিস্তার আলোচনা করেছেন। তিনি জানান, এই প্যাপিরাসে লিপিবদ্ধ রয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের গ্রিক দার্শনিক প্লেটোর জীবনকাহিনি। বিশেষ করে তাঁর জীবনের শেষ সন্ধের কথা। এতদিন অনুমান করা হত অ্যাকাডেমি অফ অ্যাথেন্সের বাগানে শায়িত আছে তাঁর দেহ। কিন্তু হারকিউলেনিয়াম থেকে পাওয়া প্যাপিরাসে স্পষ্ট করে বলা হয়েছে সেখানেই প্লেটোকে সমাধিস্থ করা হয়েছিল।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...