Sunday, April 5, 2026

‘বিদায়’ জানালেন রূপঙ্কর! ফেসবুক পোস্ট ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

কী হয়েছে রূপঙ্করের (Rupankar Bagchi)? গান গাওয়া ছেড়ে দিচ্ছেন গায়ক? বাংলার সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর স্যোশাল মিডিয়া পোস্ট (Social Media post)ঘিরে সকাল থেকেই দুশ্চিন্তায় অনুরাগীরা। মঞ্চে গান গাওয়ার একটি ছবি পোস্ট করে গায়ক ক্যাপশনে লেখেন, ‘বিদায়’। কেন এমন শব্দ বাছলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক তাই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রূপঙ্কর এমনিতেই ফেসবুকের ‘ভাইরাল’ টপিক। তিনি কিছু লিখলে বা পোস্ট করলে সেটা সহজেই আলোচনার শিরোনামে চলে আসে। সেই সোশাল মিডিয়ায় বিদায় শব্দ লিখে, কী বোঝাতে চাইলেন রূপঙ্কর? এব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন শিল্পী। এরপরই কমেন্টের বন্যা। কেউ কেউ মনে করছেন আর গান গাইবেন না রূপঙ্কর। তাই কেউ দুঃখ প্রকাশ করেছেন আবার কেউ কেউ বলছেন এটা ‘ বিদায়’ গানের কথা বোঝাতেই লেখা হয়েছে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...