Saturday, April 4, 2026

হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি, লোকসভা ভোটের মধ্যেই পাঁপড়ি খসল পদ্মের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের মধ্যে উত্তর ভারতে ধাক্কা খেল বিজেপি। কৃষকদের স্বার্থরক্ষার ইস্যুতে এবার হরিয়ানা হাতছাড়া হল গেরুয়া শিবিরের। হরিয়ানা বিধানসভার তিন নির্দল বিধায়ক মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে সমর্থন তুলে নেওয়ায় হরিয়ানা বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা হারালো বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহরা ‘ইস বার চারশো পার’-এর আওয়াজ তুলছেন। সেটা যে একেবারেই ফাঁকা বুলি তা বারবার দাবি করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট বার্তা ২০০ পেরোবে না বিজেপি। তাঁদের সেই ভবিষ্যদ্বাণী যে সত্যি হতে চলেছে এদিনের হরিয়ানা বিধানসভার পরিস্থিতি থেকেই তা স্পষ্ট।

মঙ্গলবার গোটা দেশে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলাকালীন দুঃসংবাদ বিজেপির জন্য। হরিয়ানা বিধানসভার তিন নির্দল বিধায়ক – সোমবীর সাঙ্গোয়ান, রণধীর সিং গোল্লেন ও ধরমপাল গোন্দের বিজেপি সরকারের পক্ষ থেকে সমর্থন তুলে নিলেন। বিজেপির নীতির প্রতি বিক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত বলে জানান তাঁরা। একাধিক ইস্যুতে মতোবিরোধ হওয়ার সঙ্গে কৃষক ইস্যুতেও বিরোধের কারণে সমর্থন তুলে নেওয়ার দাবি জানান তাঁরা।

হরিয়ানার ৯০ আসনের বিধানসভায় বিজেপি বিধায়ক ৪০ জন। কংগ্রেসের পক্ষ থেকে তিন নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ায় রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়। এর আগে জেজেপি বিধায়করা নওয়াব সিং সাইনি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন। এবার তিন বিধায়ক সমর্থন তুলে নেওয়ায় সংখ্যা গরিষ্ঠতা হারালো সাইনি সরকার।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...