Saturday, April 4, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ রোহিতদের!

Date:

Share post:

জুনের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৬ মে।মাঝে হাতে গোনা কয়েকটা দিন। ভারতীয় দল দু-ভাগে রওনা দেবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, লিগ পর্ব শেষের পরই একঝাঁক ক্রিকেটার রওনা হবেন। পরিবর্তিত পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ মে দু-ভাগেই রওনা হবে ভারতীয় দল। আইপিএল ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটাররা ২৬ তারিখ ম্যাচ খেলে রওনা হবেন। রোহিত, সূর্য, হার্দিক, বুমরার মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। প্রথম ভাগে তাদের যাওয়া নিশ্চিত। যদিও বিশ্বকাপের প্রস্তুতিতে মাত্র একটিই ম্যাচ খেলবে ভারত। যা নিয়ে কপালে ভাঁজ টিম ম্যানেজমেন্টের।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে দেশের জার্সিতে খেলেননি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই সিরিজে ফিরেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। কিন্তু পুরো টিম হিসেবে প্রস্তুতির সুযোগ মেলেনি ভারতের। সে কারণেই প্রস্তুতি ম্যাচ বেশি প্রয়োজন ছিল। সেক্ষেত্রে কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ পেত টিম ম্যানেজমেন্ট । সূত্রের খবর, ভারতীয় বোর্ড অনুরোধ করেছে যে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হবে, তা যেন নিউ ইয়র্কেই করা হয়। কারণ, টিম প্রথমে সেখানেই যাবে। আইসিসি এবং বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চেয়েছিল প্রস্তুতি ম্যাচটি ফ্লোরিডায় করতে। ভারতীয় বোর্ড অনুরোধ করেছে, যাতায়াতের ক্লান্তি কাটাতে নিউইয়র্কেই ম্যাচটি করার। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।





Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...