Monday, April 6, 2026

বালি-পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে তল্লাশি! আক্রান্ত ধূপগুড়ির রেভিনিউ অফিসার

Date:

Share post:

বালি, পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন ধূপগুড়ির রেভিনিউ অফিসার। বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা এলাকায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামে ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক। সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয়। নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোন কাগজপত্র দেখাতে পারেনি। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে একথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিকে হেনস্থা করে বলে অভিযোগ।

পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে। এমনকি তাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে বলে অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমত আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক। ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান। এবিষয়ে ভূমি রাজস্ব দফতর আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, ‘আমাদের দফতরের এক আধিকারিক ওভার লোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়। তাকে মারধর করা হয়েছে। কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় দায়ের করা হচ্ছে।’

আরও পড়ুন- হঠাৎ অসুস্থ, প্রচারের মাঝপথেই ভাঙড় থেকে বাড়ি ফিরলেন সায়নী

 

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...