Sunday, April 5, 2026

ফুটলো বিয়ের ফুল, ছাদনাতলায় বসতে চলেছেন বনি-কৌশানী!

Date:

Share post:

টলিপাড়ায় আবার বিয়ের সানাই। এবার সাতপাকে ঘুরতে চলেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় (Bony Sengupta & Koushani Mukherjee marriage)। অভিনেতার ঘনিষ্ঠ বহুল সূত্রে খবর লোকসভা নির্বাচন মিটলেই ডেস্টিনেশন ওয়েটিং (Destination wedding) এর পথে হাঁটবেন তাঁরা। পরে কলকাতায় বন্ধু-বান্ধব এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে নিয়ে নিয়ে রিসেপশন পার্টির আয়োজন করা হবে।

বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের (Bony Sengupta & Koushani Mukherjee relationship) প্রেম নতুন নয়। বহু বছর ধরেই একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাঁরা। সাম্প্রতিক অতীতে বনি যখন নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং- এর শিকার হচ্ছিলেন তখনও পাশে ছিলেন নায়িকা। সিনেমা হিট বা ফ্লপ যাই হোক না, কেন দুজনের প্রায় এক দশকের ব্যক্তিগত সম্পর্কে কখনও সেই আঁচ পড়েনি। টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, দুই পরিবারের তরফেই বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, গয়না কেনাকাটা, বিয়ের যাবতীয় বন্দোবস্ত চলছে পুরোদমে। তবে বিয়ের দিনক্ষণ এখনই জানাতে নারাজ তারকা জুটি। ডেস্টিনেশন ওয়েডিং করতে কোন দেশে যাচ্ছেন তাঁরা সেটা না স্পষ্ট করলেও, কলকাতায় যে এলাহি রিসেপশন পার্টির আয়োজন করা হবে সেই বিষয়টি নিশ্চিত করেছে দুই পরিবারই।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...