Saturday, April 4, 2026

রাহুল টোডির উদ্যোগে শ্রাচী স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া, নতুন বাণিজ্যিক সহযোগী পেল IFA 

Date:

Share post:

বাংলার ফুটবলের উন্নতিতে এবার নয়া উদ্যোগ নিল শ্রাচী স্পোর্টস। এক কথায় বলতে গেলে আইএফএ (IFA) নতুন বাণিজ্যিক সহযোগী পেল। শ্রাচী স্পোর্টসের (Shrachi Sports) সঙ্গে গাঁটছড়া বাঁধল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে মউ (Mou ) স্বাক্ষরিত হয়। শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি (Rahul Todi) জানান, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে আইএফএর (IFA) লোগো সম্বলিত উত্তরীয় তুলে ধরে তিনি বলেন, এশিয়ার অন্যতম প্রাচীন এই ফুটবল সংস্থার সঙ্গে যুক্ত হতে পারাটা একটা আলাদা আবেগ। একেবারে তৃণমূল স্তর থেকে তুলে নিয়ে এসে ফুটবলকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াটাই মূল লক্ষ্য। এই খেলার সঙ্গে অনেকের কর্মসংস্থান জড়িয়ে আছে। তাই সেই ভাবনাকেও যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে এমন উদ্যোগ। IFA- এ যাতে তাদের স্টেক হোল্ডারদের বিশ্বমানের পরিষেবা দিতে পারে সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে শ্রাচী স্পোর্টস।

কলকাতা লিগ, শিল্ড এবং ফুটসল প্রতিযোগিতার জন্য স্পনসর, টিভি সম্প্রচার এবং বাণিজ্যিকরণের দায়িত্ব থাকবে শ্রাচী স্পোর্টসের উপর। আপাতত তিন বছরের চুক্তি। প্রথম বছরে আইএফএ পাবে আড়াই কোটি টাকা। এছাড়াও জেলা লিগ, টুর্নামেন্ট আয়োজন, কোচেদের প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়েও সাহায্য করবে আইএফএ-র নতুন সহযোগী। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সমস্ত ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করবে IFA-র নতুন সঙ্গী।এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta) বলেন, “বাংলার ফুটবলকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বাংলার বিভিন্ন এলাকায় ফুটবলের প্রসার ঘটাতে এই বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।“

শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডিও জানান যে, ক্রিকেট এদেশে যেভাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এবং ক্রিকেটারদের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে ঠিক তেমনভাবে ফুটবলকেও এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাঁর সংস্থা। স্কুল থেকে শুরু করে ক্লাব স্তর হয়ে রাজ্য এবং জাতীয় স্তরে কীভাবে প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরার পাশাপাশি বাণিজ্যিক দিক থেকে অনেক বেশি করে সাহায্য করা যায় সেই ভাবনাও রয়েছে তাঁদের।


 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...