Saturday, April 4, 2026

গুরুতর অসুস্থ শাহরুখ খান, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

Date:

Share post:

আচমকা হাসপাতালে ভর্তি হলেন শাহরুখ খান (Shahrukh Khan)। বুধবার সকাল ১টা নাগাদ আহমেদাবাদের কে ডি হাসপাতালে (KD Hospital) ভর্তি করা হয় অভিনেতাকে।মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছেলে – মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন কিং খান। ম্যাচ শেষে মাঠে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁকে। তারপর এমন কী হল যে সকালেই হাসপাতালে ভর্তি করতে হল বলিউড বাদশাকে? সূত্র বলছে এদিন সকালে ঘুম থেকে ওঠার পর অসুস্থ বোধ করেন অভিনেতা। ডিহাইড্রেশনের সমস্যা বাড়তে থাকে। হোটেলে প্রাথমিক চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় তাঁকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়।

শাহরুখের (Shahrukh Khan)টিমের তরফ থেকে এই নিয়ে কোনও আপডেট না দিলেও অসমর্থিত সূত্রের খবর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। সোমবার সপরিবারে ভোট দেওয়ার পর গত মঙ্গলবার আহমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআরের (SRH v/s KKR)ম্যাচে চেনা স্টাইলেই দেখা গেছে শাহরুখকে।

রবিবার ফাইনাল। তার আগে মালিকের অসুস্থতার খবরে মন খারাপ KKR ফ্যানেদের। সুপাস্টারের সুস্থতা কামনা করেছেন অনুরাগীরাও।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...