Thursday, June 25, 2026

অশান্তি ঠেকাতে তৎপর কমিশন, ভোটের পরেও রাজ্যে মোতায়েন থাকবে ৩২০ কোম্পানি বাহিনী

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা সামাল দিতে নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
গত বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে হিংসার ঘটনায় ৬০ জনেরও বেশি বিরোধী কর্মী নিহত হয়েছেন। শতাধিক আহত হয়েছেন। এর থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল এবার নির্বাচন কমিশন। নির্বাচনের পরেও বাংলায় ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এই লোকসভা নির্বাচনের পরে রাজ্যে হিংসার সম্ভাবনা রয়েছে। রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিলেই সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে, প্রায় ৩০ দিনের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে CISF, CRPF, BSF এবং SSB সহ কেন্দ্রীয় বাহিনীর ৩২০ টি কোম্পানি রাজ্যের নির্বাচিত এলাকায় মোতায়েন করা হবে। সিআইএসএফ অফিসার বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে বাহিনীকে ৩০ দিনের বেশি রাখা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও এই তথ্য জানানো হয়েছে। ইতিহাসের থেকে শিক্ষা নিয়েই দেশের জাতীয় নির্বাচন কমিশন এবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন- রাজস্থানকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে হায়দরাবাদ

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...