Thursday, June 25, 2026

রাজস্থানকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে হায়দরাবাদ

Date:

Share post:

আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন দ্বিতীয় কোয়ালিফায়ার -এর ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালো ৩৬ রানে। ২৬ মে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে হায়দরাবাদ। এদিন হায়দরাবাদের হয়ে অর্ধশতরান ক্লাসেনের।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৩৪ রান করেন হেড। ১২ রান করেন অভিষেক শর্মা। ৩৭ করেন ত্রিপাঠী। ৫০ রান করেন ক্লাসেন। রাজস্থানের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং আভেশ খান। ২টি উইকেট নেন সন্দীপ শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে লড়াই করেন ধ্রুভ জুয়েল। ৫৬ রানে অপরাজিত তিনি। রাজস্থানের হয়ে ৪২ রান করেন যশস্বী জসওয়াল। ১০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৬ রান করেন রিয়ান পরাগ। হায়দরাবাদের হয়ে তিনটি উইকেত নেন শাহবাজ আহমেদ। ২ টি উইকেট নেন অভিষেক শর্মা। ১ টি করে উইকেট নেন অধিনায়ক পাট ক্যামিন্স এবং টি নটরাজন।

আরও পড়ুন- রাজস্থান ম্যাচে কোথায় ভুল ছিল বিরাটদের? জানালেন গম্ভীর

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...