Monday, February 23, 2026

দেশের সর্বকনিষ্ঠ কোটিপতিকে চেনেন? সাতাশ বছর বয়সে ৯৮০০ কোটি টাকার মালিক!

Date:

Share post:

ছোট থেকে সকলেই স্বপ্ন দেখেন বড় হয়ে প্রতিষ্ঠিত হওয়ার। কিছু মানুষ স্বপ্ন সত্যি হয় না ভেবে মাঝপথে লক্ষ্য হারিয়ে ফেলেন। কিন্তু কিছু মানুষ নিজের স্বপ্নকেই জীবনের আসল লক্ষ্য বলে বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যান। তাঁরাই হয়ে ওঠেন অনন্য। কিন্তু তাই বলে মাত্র ২৭ বছর বয়সে ৯৮০০ কোটি টাকার মালিক হওয়া, সহজ কথা নয়। কিন্তু এই প্রায় অসম্ভব কাজ যিনি সম্ভব করেছেন তিনি দেশের সর্বকনিষ্ঠ কোটিপতি- নাম পার্ল কাপুর (Pearl Kapoor)।

ভারতেই জন্ম পার্ল কাপুরের। তাঁর বয়সের সঙ্গে জন্মসালের হিসেবটা মিলিয়ে নিতে খুব একটা অসুবিধা হয় না। ১৯৯৭তে জন্ম এই তরুণের। ছোটবেলা থেকেই পড়াশুনায় মেধাবী ছিলেন। তাই নিজের অধ্যাবসায় এবং চেষ্টার জোরে স্কলারশিপের টাকায় উচ্চ শিক্ষার জন্য লন্ডনে (London) পাড়ি দেন। সেখানকার কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে (Queen Mary University) ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর একটা মুহূর্ত বেকার বসে সময় নষ্ট করেনি তিনি। পড়াশোনা শেষ করা মাত্রই নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে বিজনেস অ্যাডভাইজার (Business Advisor) হিসেবে কর্ম জীবন শুরু করেন। সব ঠিকঠাক চলছিল কিন্তু ঈশ্বরের বোধহয় অন্যরকমের কিছু ইচ্ছে ছিল। তাই ২০২০ সালে নিজের চেনাজগৎ থেকে বিচ্ছিন্ন হতে হয় পার্লকে (Pearl Kapoor)। নিজের সব থেকে প্রিয় মানুষ বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে। পিতৃবিয়োগের দুঃখ কাটিয়ে ওঠা সহজ ছিল না। কিন্তু নিজেকে সামলে নিয়ে পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে ২০২২ সালে ব্রিলিয়ান্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থা স্থাপন করেন এই তরুণ। এরপর জাইবার৩৬৫ (Zyber 365 Technologies Limited) নামের একটি স্টার্ট আপ কোম্পানিতে মন দেন। এই কোম্পানি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে কাজ করতে শুরু করে এবং দু তিন মাসের মধ্যে গোটা বিশ্বে সাড়া ফেলে দেয়। প্রায় ৯০ দিনের মাথায় কোম্পানির মূল্য দাঁড়ায় এক বিলিয়ন মার্কিন ডলার! আজ তাই পার্ল কাপুরকে নিয়ে এতো আলোচনা। মাত্র ২৭ বছর বয়সী ছেলের জেদ, বিচক্ষণতা, পরিশ্রম, অধ্যাবসায় তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। সকলকেই যে কোটিপতি হতে হবে এমন কোনও কথা নেই। কিন্তু যদি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করা যায় তাহলে সাফল্য নিজে থেকেই ধরা দিতে বাধ্য হয়। পার্ল কাপুরের জীবনের গল্পটাই তার জলজ্যান্ত প্রমান।


 

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...