Saturday, March 28, 2026

ফাইনাল ম্যাচের পর জয় শাহ’র সঙ্গে দীর্ঘ কথা গম্ভীরের, তবে কি টিম ইন্ডিয়ার কোচ পদে কলকাতার মেন্টর? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় আসতেই ১০ বছরের খরা কাটিয়েছেন গৌতম গম্ভীর। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি ঘরে তোলে নাইটরা। আর এরপরই দেখা গেল এক অনন্য মুহুর্ত। ফাইনাল ম্যাচের পর কলকাতার মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এরপর জল্পনা তুঙ্গে , তবে কি টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন কেকেআর মেন্টর।

ঘটনার সূত্রপাত, রবিবার চিপকে আইপিএল ফাইনাল দেখতে হাজির ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ম্যাচের শেষে তিনি নিজেই এসে হাত মেলান কেকেআর মেন্টরের সঙ্গে। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে। একসঙ্গে ছবিও তোলেন। শুধু জয় শাহ নয়, গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় বোর্ড সভাপতি রজার বিনিকেও। তবে তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানা যায়নি। তবে এরই মধ্যে জল্পনা ছড়ায় তাহলে কি মেনইনব্লুর কোচের পদে নিশ্চিত হয়ে গেল গম্ভীরের নাম?

সূত্রের খবর, ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব মনে ধরেছে গম্ভীরের। তিনি রাজি। কিন্তু নতুন দায়িত্ব পাওয়ার আগে দলের মালিক শাহরুখকে রাজি করাতে হবে তাঁকে। সেই কারণেই দোটানায় রয়েছেন তিনি। শুধু তাই নয়, কোচ হতে গেলে গম্ভীরের একটি বিশেষ শর্ত মানতে হবে বিসিসিআইকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে যদি গ্যারান্টি দেওয়া হয় তাহলেই কোচের পদে আবেদন করবেন গম্ভীর।এখন দেখার রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচ হন কিনা গম্ভীর।

টি-২০ বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। কোচ পদের জন্য তিনি আর আবেদন করবেন না। ইতিমধ্যে ভারতীয় দলের কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন- ‘দলের জন্য গর্বিত’, চ্যাম্পিয়ন হয়ে বললেন কেকেআর অধিনায়ক





Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...