Saturday, April 4, 2026

জগদ্দলের বিধায়ককে খুনের হুমকি, তল্লাশিতে পুলিশ

Date:

Share post:

জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের হুমকি দিয়ে ফোন। একবার নয় একাধিকবার একটি নির্দিষ্ট নম্বর থেকে ফোন করা হচ্ছে। মোবাইলের ট্রুকলারে সুদিপ দাস নামে একজন ব্যক্তির নাম দেখাচ্ছে বলে জানিয়েছেন সোমনাথ। তার প্রাথমিক অনুমান সম্প্রতি বারাকপুরের কিছু কুখ্যাত দুষ্কৃতি জেল থেকে ছাড়া পেয়েছে। তারাই ভারাটে লোক লাগিয়ে এই হুমকি দিচ্ছে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, বহিরাগতরা বাংলায় এক ভিন্ন ঘরানার রাজনীতি শুরু করতে চাইছে। খুন খারাপি করে মানুষের মনে ভয়ের সঞ্চার করে রাজনীতির ফায়দা তুলতে চাইছে।
তিনি জানান, ফোন নম্বর সহ থানায় অভিযোগ জানিয়েছি। আশা করছি পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত করে হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করবে। এবং তাকে জেরা করে এর পেছনে কে বা কারা আছেন সেই পর্দাও ফাঁস করবে।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...