Saturday, April 4, 2026

বিজেপির ‘হার কমপ্লিট হয়েছে’, মোদির দাবির পাল্টা তোপ মমতার

Date:

Share post:

সপ্তম দফা নির্বাচনের আগে বাংলা নিয়েই ব্যতিব্যস্ত নরেন্দ্র মোদি। নিজের কেন্দ্র বারাণসীতে সর্বক্ষণের মনোযোগ দিয়ে ‘স্থায়ী ঠিকানা’ গেঁড়ে ফেললেও বারবার ছুটে আসছেন বাংলায়। মঙ্গলবার নিউজ এজেন্সিকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারেও স্পষ্ট, বাংলাই বিজেপির মাথাব্যথার কারণ। তবে বাংলায় আসন জেতা নিয়ে যে দাবি মোদি করেছেন, তা তাঁর নিজের পতনেরই প্রমাণ, পাল্টা দাবি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদির কথাতেই গোবলয় এবার বিজেপি হাতছাড়া হতে চলেছে, দাবি মমতার। আর সেই সঙ্গে দেশের শাসন ক্ষমতাও যে বিজেপির হাতে আর থাকবে না, সেই কথাই ডায়মন্ড হারবার কেন্দ্রের মেটিয়াবুরুজের প্রচারমঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মমতা।

সাক্ষাৎকারে মোদি দাবি করেছিলেন বিজেপির ফলাফল সবথেকে ভালো হবে বাংলায়। বিজেপি বাংলাতেই সবথেকে বেশি সাফল্য পাবে, এমনটাই দাবি করেন মোদি। নির্বাচনী প্রচার চলাকালীন বাংলার ভোট টানতে যে গিমিক দেওয়ার চেষ্টা করেছিলেন মোদি, মেটিয়াবুরুজে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় তার পর্দা ফাঁস করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি মোদির কথাতেই স্পষ্ট এবার দেশের ক্ষমতা থেকে চলে যাচ্ছে বিজেপি।

মেটিয়াবুরুজ থেকে মমতা বলেন, “আজ হারাটা সম্পূর্ণ হয়েছে। গতকাল বলেছে উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে বাংলায় জিতব। বিহারের থেকেও বেশি ভোটে বাংলায় জিতব। তার মানে কী উত্তরপ্রদেশ, বিহারে হারবেন? ইউপি, বিহারে হেরে বাংলায় সব সিটেও যদি জেতেন, তাহলে সরকার তৈরি করতে পারবেন? চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদি।”

মূলত গোবলয়ের পাঁচ রাজ্যে বিরাট ব্যবধানের জয়ের কারণে কেন্দ্রের ক্ষমতায় আসা সহজ হয় বিজেপির। এবার সেখানে মোদি নিজেই দাবি করছেন বিজেপির সবথেকে বড় জয়ের জায়গা বাংলা। সেখানেই মমতা উত্তর ভারতের গোবলয়ের রাজনৈতিক সমীকরণই স্পষ্ট করে বুঝিয়ে দিলেন সেই রাজ্যগুলিতে পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না মোদি। তাই মোটিয়াবুরুজের জনসভা থেকে কেন্দ্রের সরকার গঠন নিয়েও মোদিকে চ্যালেঞ্জ জানালেন মমতা।

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...