Thursday, April 2, 2026

আজ অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের ভোটগণনা

Date:

Share post:

রবিবাসরীয় সকাল থেকে অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের (Arunachal Pradesh and Sikkim Assembly Election counting today) ভোটগণনা শুরু হয়েছে। দেশজুড়ে আগামী মঙ্গলবার ভোট গণনা হলেও নির্বাচন কমিশন (Election Commission of India) আগেই জানিয়ে দিয়েছিল এই দুই রাজ্যের ভোটগণনা হবে ২ জুন। সেইমতো এদিন সকাল থেকে শুরু হয়েছে গণনা।

গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ৬০টি এবং সিকিমের (Sikkim) ৩২ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। অরুণাচল প্রদেশে বিজেপি ইতিমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাকি ৫০ আসনের গণনা আজ। গত নির্বাচনে অরুণাচলে বিজেপি এককভাবে ৪১টি আসনে জয়ী হয়েছিল। পাশাপাশি সিকিমে গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা। এবার তাদের সঙ্গেই সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের হাড্ডাহাড্ডি লড়াই। পি এস তামাঙ নাকি পবন চামলিং-এর দল- কার দিকে যাবে জনতারায় এখন সেটাই জানতে চায় দেশ।

শেষ খবর পাওয়া অনুযায়ী অরুণাচল প্রদেশে বিজেপি ২১টি আসনে এগিয়ে রয়েছে। সিকিমে, এসকেএম ১৪টি আসনে জিতেছে এবং অন্য ১৭টিতে এগিয়ে রয়েছে।ন্যাশনাল পিপলস পার্টি (এনপিইপি) একটি আসনে জিতেছে এবং অরুণাচল প্রদেশে অন্য চারটিতে এগিয়ে রয়েছে, অন্য দলগুলি পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্দলরা একটি আসনে জয়ী হয়েছে এবং অন্যটিতে এগিয়ে রয়েছে। সিকিম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল বলছে এখনো পর্যন্ত সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) একটি আসনে এগিয়ে রয়েছে।


 

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...