Tuesday, March 31, 2026

NEET 2024 Result: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাজিমাত, শীর্ষে বাংলার ৩ পড়ুয়া

Date:

Share post:

মেডিক্যালে প্রবেশিকার সর্বভারতীয় পরীক্ষায় বাংলার জয়জয়কার। মেধা তালিকায় জায়গা পেল বাংলার তিন পড়ুয়া। ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য এবার পরীক্ষায় বসেছিল ২৩ লক্ষেরও বেশি পড়ুয়া। তাদের মধ্যে থেকেই প্রথম স্থান অধিকার করে রাজ্যকে ফের গৌরবান্বিত করল ৩ পড়ুয়া। রূপায়ন মণ্ডল, অর্ঘ্যদীপ দত্ত ও সক্ষম  আগরওয়াল পশ্চিমবঙ্গ থেকে নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মে নিট ইউজির আয়োজন করেছিল এনটিএ। exams.nta.ac.in-এ লগ ইন করে মার্কস দেখতে পাচ্ছেন পড়ুয়ারা।৬৭ জন প্রার্থী NEET UG-তে প্রথম স্থান পেতে সফল হয়েছে। তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ৯৯.৯৯৭১২৯ শতাংশ নম্বর পেয়েছে। এবারের মেধা তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন রাজস্থানের পড়ুয়ারা।

মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্স্টিটিউশনের পড়ুয়া রূপায়ন মণ্ডল। এই দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত টপারদের তালিকায় ৬ ক্রমিক সংখ্যায় নাম রয়েছে তাঁর।অন্যদিকে কলকাতার হিন্দু স্কুলের পড়ুয়া অর্ঘ্যদীপ দত্ত চলতি বছর উচ্চমাধ্যমিক দিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সেরা ফলাফল করেছে অর্ঘ্যদীপ। রাজ্যের মধ্যে নবম স্থান করেছিল সে। উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে আরেকজন রাজ্যের নাম উজ্জ্বল করেছে নিট পরীক্ষায়। নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের সক্ষম আগরওয়াল সেই নাম। ডাক্তারির দিকে আসার পিছনে সক্ষমের অনুপ্রেরণা অবশ্য তাঁর বাবা। টপার সক্ষমের কথায়, তাঁর বাবা একজন চিকিৎসক। ছোট থেকে তাঁকে দেখেই এই পেশাটি বেছে নিতে চায় সে।

আরও পড়ুন- দেশের রায় বিরুদ্ধে গিয়েছে, প্রকাশ্যে দোষারোপ শুরু আরএসএস-বিজেপির

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...