Wednesday, April 1, 2026

আয়ারল্যান্ড ম্যাচে কোন মন্ত্রে সাফল্য ? পাকিস্তান ম্যাচের আগে ফাঁস করলেন হার্দিক

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারতীয় দল। ৯ জুন বিশ্বকাপের মহা ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচে নামার আগে নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক । কোন রহস্যে সাফল্য ? পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ফাঁস করলেন হার্দিক।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হার্দিক বলেন, “ আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সবই ঠিক থাকে। নিজের সঙ্গে আরও সময় কাটাও, তাহলে নিজে কী চাও তা বুঝতে পারবে। সেই অনুযায়ী সর্বস্ব দাও। আসলে, ৩০-এর হার্দিককে সামলানো ১৬-এর হার্দিকের চেয়ে অনেক সহজ। সেই সময়ের সাপেক্ষে আমি অনেক বদলে গিয়েছি। তাই, আমি মাঠে নিজে প্রচুর বোলিং করেছি, দীর্ঘ সময় কাটিয়েছে ব্যাট হাতে। তার পরেই অনুভব করি যে, আমি ঠিক কী করতে পারি।“

পাকিস্তান ম্যাচ নিয়ে হার্দিক বলেন, ‘‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য বরাবরই অত্যন্ত উৎসাহের সঙ্গে মানুষ অপেক্ষা করে থাকেন। আমার মনে হয়, খেলাটা শুরু হয়ে যায় হোটেল থেকেই। আমি ওই ম্যাচটি খেলতে উদগ্রীব হয়ে আছি। দলগত ভাবে আমরা একটা লক্ষ্য স্থির করেছি। ম্যাচের দিন মাঠে নেমে সবাই মিলে সেই লক্ষ্য ছোঁয়ার চেষ্টা করব।”

আরও পড়ুন- চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল, সংবর্ধনায় তিন প্রধান

 

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...