Friday, April 3, 2026

নতুন কোচের হাত ধরে আসন্ন কলকাতার লিগের প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান

Date:

Share post:

আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিতে চলেছে মোহনবাগান। কলকাতা লিগে সাফল্য পেতে এবারও শক্তিশালী দল তৈরি করছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামি ২৫ জুন থেকে ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা। সেই টুর্নেমেন্টে নিজেদের মেলে ধরতে আগামী সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে নেমে পড়বে বাগান ব্রিগেড। নতুন কোচ ডেগি কার্ডোজোর হাত ধরে প্রস্তুতি নামবে মোহনবাগান।

যুব পর্যায়ে দেশের অন্যতম সফল কোচ ডেগি গত মরশুমে ছিলেন এফ সি গোয়ায়। গোয়ার হয়ে বন্দোদকর মেমোরিয়াল ট্রফি ছাড়াও দেশের বিভিন্ন দলকে কোচিং করিয়ে নানা সময়ে অনেক ট্রফি পেয়েছেন তিনি। ডেগির সঙ্গে গোলকিপার কোচ হিসাবে থাকবেন বড় দলের সফল গোলকিপার অভ্র মণ্ডল। সহকারী কোচ হিসাবে থাকবেন বিশ্বজিত ঘোষাল।

ডেগিকে নতুন কোচ হিসাবে দায়িত্বে আনার পাশাপাশি ভাল দলও তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সিনিয়র দলের অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ারের পাশাপাশি ফরদিন আলি মোল্লা, রাজ বাশফোর, সুমিত রাঠি, এনসন সিংরা তো আছেনই। পাশাপাশি সন্তোষ ট্রফির সফল গোলকিপার রাজা বর্মন, লিগের সফল ডিফেন্ডার সায়ন দাশ-সহ দেশের বিভিন্ন ক্লাব থেকে বেশ কিছু প্রতিশ্রুতিমান ফুটবলারকে নেওয়া হয়েছে দলে। কয়েকজন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে। ফুটবলারদের বেছে নেওয়ার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট ডেভালপমেন্ট দল। তারপর লিগের জন্য চূড়ান্ত দল বাছা হবে। এই দলটিকেই সর্বভারতীয় রিলায়েন্স যুব লিগে খেলানো হবে।

গত মরশুমে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসাবে বেশ কার্যকর হয়েছিল রিজার্ভ দল। এবারও সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে দল।

আরও পড়ুন- ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিও? মুখ খুললেন লিও

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...