Saturday, April 4, 2026

বেঙ্গল প্রো টি-২০ লিগে ঋদ্ধিমান

Date:

Share post:

ঘরের ছেলে ফিরলেন ঘরে। বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা । কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ঋদ্ধিমান ও তাঁর স্ত্রী। তাঁরা বলেছিলেন এটা সৌজন্য সাক্ষাৎ। তবে সময় এগোতেই বোঝা গেল, আসল কারণ। বাংলায় ফিরলেন ঋদ্ধিমান। শুধু তাই নয়, বেঙ্গল প্রো টি২০ লিগে খেলবেন ঋদ্ধিমান।

অভিমন্যু ঈশ্বরণ চোটের জন্য ছিটকে যাওয়ার পরেই পরিবর্ত ক্রিকেটারের খোঁজে ছিল মেদিনীপুর উইজার্ডস। জানা যাচ্ছে, অভিমন্যুর জায়গায় খেলবেন ঋদ্ধিমান।শনিবার তাঁর বেঙ্গল প্রো লিগে অংশগ্রহনের ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তারা সুদীপ চট্টোপাধ্যায় অধিনায়ক এবং ঈশান পোড়েলকে সহ অধিনায়ক হিসেবে ঘোষনা করেছে। এরপর অভিমণ্যু ঈশ্বরন চোটের জন্য ছিটকে যাওয়ায় ঋদ্ধিমান সাহা যোগ দেওয়ায় শক্তি বাড়ল মেদিনীপুর উইজার্ডসের। এই দলের মেন্টর লক্ষীরতন শুক্লা।

২০২২ মরশুমে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। সিএবি কর্তার ব্যবহারে ক্ষুব্ধ হয়েই রাজ্য বদল করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক। ৪০টি টেস্ট খেলার পাশাপাশি ঋদ্ধিমান আইপিএল জিতেছেন গুজরাত টাইটাইন্সের হয়ে। তবে তাঁর এই রাজ্য বদলে কম বিতর্ক হয়নি। রঞ্জিট্রফিতে ত্রিপুরার হয়ে খেলেছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।

কিছুদিন আগে বেহালায় সৌরভের অফিসে স্ত্রীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন ঋদ্ধিমান। বৈঠক করেন তাঁরা। তাতেই বরফ গলতে শুরু করে। তখনই মনে করা হয়েছিল, নতুন মরশুমে ঋদ্ধিমানের ঘরে ফেরা সময়ের অপেক্ষা। বেঙ্গল প্রো টি-২০ লিগে তাঁর অর্ন্তভুক্তি সেটাই বুঝিয়ে দিল। কারণ বাংলার ক্রিকেটার ছাড়া কেউ বেঙ্গল প্রো টি-২০ লিগে খেলতে পারবেন না।

১১ জুন থেকে বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে। ২৮ জুন শেষ। ১৮ দিনের প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে। ছেলেদের খেলা হবে ইডেন গার্ডেন্সে।

আরও পড়ুন- নতুন কোচের হাত ধরে আসন্ন কলকাতার লিগের প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...