Wednesday, April 1, 2026

ভারতকে ম্যাচ জিতিয়েও অভিমানী বুমরাহ, ঝরে পড়ল আক্ষেপ

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। বাবর আজমদের ৬ রানে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে যশপ্রীত বুমরাহ-এর দুরন্ত বোলিং। চার ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। টিম ইন্ডিয়াকে জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন তিনি। তবে ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেও অভিমানী বুমরাহ। ম্যাচ শেষে একরাশ অভিমান ঝড়ে পড়ে তাঁর গলায়। বললেন, অনেকেই ভেবেছিলেন আমার কেরিয়ার হয়তো শেষ।

ম্যাচ শেষে বুমরাহ বলেন, “ একবছর আগে সবাই বলছিল, আমি হয়তো আর খেলতে পারব না, আমার কেরিয়ার শেষ। এখন আবার সব বদলে গিয়েছে। তারাই এখন আমার প্রশংসা করছে।“ বুমরাহ আরও বলেন, “ আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সামনে যে চ্যালেঞ্জ থাকে তার মোকাবিলা করি। সমস্যা সমাধানের চেষ্টা করি। শুধু নিজের খেলায় মন দিই। বাইরে কে কী বলছে, সেদিকে কান দিই না। সমালোচনা হবেই। বিতর্ক হবেই। কিন্তু সেসব কেউ মনে রাখবে না। দেশকে জেতালে সবাই মনে রাখবে। আমি আমার চারপাশে একটা বলয় বানিয়ে রেখেছি। তার মধ্যে কাউকে ঢুকতে দিই না।“

গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

আরও পড়ুন- পাকিস্তানকে হারিয়ে বুমরাহ-এর প্রসংশায় রোহিত


Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...