Wednesday, April 1, 2026

পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ জিততেই নিউ ইয়র্ক পুলিশকে বার্তা দিল্লি পুলিশের, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। আর এই জয়ের পরই নিউ ইয়র্ক পুলিশকে বার্তা পাঠাল দিল্লি পুলিশ। যদিও পুরোটা নিছকই মজার ছলে।

গতকাল বিশ্বকাপের ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির মাঠে ৬ রানে পাকিস্তানকে ভারত হারানোর পরেই নিজেদের টুইটারে একটি পোস্ট করে দিল্লি পুলিশ। সেখানে নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে ট্যাগ করে লেখা, “আমরা দুটো শব্দ পেয়েছি। একটা ‘ভারত, ভারত!’ আর অন্যটা সম্ভবত টেলিভিশন ভাঙার। আপনারা একটু খোঁজ নিয়ে জানাতে পারবেন।“ যদিও গোটা ঘটিয়েছে মজার ছলে। আর এই পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভারতের কাছে হারলে পাকিস্তানের সমর্থকদের টেলিভিশন ভাঙার ঘটনা নতুন নয়। এর আগেও অনেকবার সেসব দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর দ্বিতীয়ত রবিবারের ম্যাচে ভারতের সমর্থন নজর কেরেছে মাঠে। স্টেডিয়ামে ভারতের সমর্থনে চিকিৎকারের শব্দের ডেসিবল ছিল অনেক বেশি। সেই দুই ঘটনা নিয়েই মজা করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন- ভারতকে ম্যাচ জিতিয়েও অভিমানী বুমরাহ, ঝরে পড়ল আক্ষেপ

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...