Saturday, February 7, 2026

পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকলো চারপাশ 

Date:

Share post:

অফিস টাইমে পার্ক স্ট্রিটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পার্ক সেন্টারের (Fire incident at Park Centre) চারতলার একটি ক্যাফেতে বিধ্বংসী আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালো ধোয়ায় রেখে গেছে চারপাশ। অ্যালেন পার্কের ঠিক উল্টোদিকে এই ঘটনা ঘটায় ক্যামাক স্ট্রিট সংলগ্ন রাস্তাতেও যান চলাচল ব্যাহত। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। পার্শ্ববর্তী অফিসগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত তা খালি করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পার্ক সেন্টারের চারতলায় একটি ক্যাফের কিচেন থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সকালের দিকে সেখানে লোকজন কম থাকায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে যেহেতু ওই বিল্ডিং সংলগ্ন আরও অনেকগুলো অফিস রয়েছে এবং সেখানে কর্মীরা অনেকেই এসে গেছিলেন তাই আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে।

ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রনে আসেনি। আগুন ছড়িয়ে পড়া আটকাতে একের পর এক ফায়ার ইঞ্জিন আনা হচ্ছে বলে খবর। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটে সম্পূর্ণ বন্ধ যান চলাচল। এ বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানিয়েছেন গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে, দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে।

 

spot_img

Related articles

ভোটার তালিকায় নাম তুলতে এবার বৈধ ‘ডোমিসাইল’, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট...

সুরজকুণ্ড মেলায় ভয়াবহ বিপর্যয়, দোলনা ভেঙে মৃত পুলিশ আধিকারিক, আহত ১৩

ভয়ানক বিপর্যয় হরিয়ানার ফরিদাবাদের ঐতিহ্যবাহী সুরজকুণ্ড মেলায়। শনিবার মেলা প্রাঙ্গণে হঠাৎ ভেঙে পড়ল দোলনা, ‘সুনামি’। এদিনের এই মর্মান্তিক...

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ব্রাত্য শামি, পতন বিরাট-রোহিতদের, এক নজরে তালিকা

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ক্রিকেটারদের বার্ষিক চুক্তিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আগেই জানা গিয়েছিল, এতদিনের ‘এ ’ গ্রেড...

মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।...