Wednesday, March 25, 2026

অস্বস্তিকর গরমের মাঝেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা!

Date:

Share post:

হাঁসফাঁস করা গরমের মাঝেই হঠাৎ করে বৃষ্টির জন্য সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)! দেশে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তার দেখা এখনও মেলেনি। উল্টে তীব্র তাপপ্রবাহ (Heatwave )শুরু হওয়ায় বিধ্বস্ত জনজীবন। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় গরম বাড়বে। এই তিন জেলার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ চলতে পারে, তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে একেবারেই উল্টো ছবি। দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। সিকিমে টানা বৃষ্টির জেরে সিংতামে ধস নেমে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় আর্দ্রতা জনিত অসস্তিতে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গকে। সকাল হতে না হতেই তীব্র গরম অনুভূত হচ্ছে। সূর্য ডুবে গেলেও অস্বস্তি যাচ্ছেনা।পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণের বাকি জেলাতেও এই ছবিটার খুব একটা বদল হবেনা। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...