Friday, April 3, 2026

‘শুক্রবার সব ফাঁস করে দেব’, বরখাস্ত হওয়ার পরই হুমকি ভারতের প্রাক্তন কোচ স্টিম্যাচের

Date:

Share post:

ইগর স্টিম্যাচকে ভারতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত করেছে এআইএফএফ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যেতেই স্টিম্যাচকে ছাটাই করে এআইএফএফ। আর এরপরই ভারতীয় ফুটবল নিয়ে মুখ খুললেন স্টিম্যাচ। হুমকি দিলেন শুক্রবার সব ফাঁস করেদেবেন। এদিন সোশ্যাল মিডিয়ায় এমন্টাই জানান টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। যদিও স্টিম্যাচের অভিযোগ কর্তাদের দিকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় স্টিম্যাচ বলেন, “ নমস্কার ভারতের সাংবাদিক বন্ধুরা, আমি জানি আপনারাও আমার মতো ভারতীয় ফুটবল নিয়ে চিন্তিত, বিরক্ত এবং উদ্বিগ্ন। গতকয়েক মাসে যা দেখেছেন, তাতে এমনটা হওয়া স্বাভাবিক। আপনাদের জানা উচিত কী কী কারণে ভারতীয় ফুটবলের এই অবস্থা। আমিও ভারতীয়। যেভাবে ভারতীয় ফুটবলের উন্নতি করা সম্ভব, সে ভাবে করব। শেষ বারের মতো একটা আড্ডায় বসা যাক। শুক্রবার দুপুর ২টোর সময় সব ফাঁস হয়ে যাক। জয় হিন্দ।“

গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায়তেও বার্তা দেন ইগর। তিনি লেখেন, “ ভারতীয় ফুটবলের সকল সমর্থক এবং ফুটবলার, পাঁচ বছর ধরে আমি আপনাদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। কোনও দেশের সঙ্গে এতভাল সম্পর্ক হবে ভাবিনি। যখন প্রথম বার এখানে এসেছিলাম, ভাবিনি এত ভাল যোগাযোগ তৈরি হবে। এই দেশের ফুটবলারদের নিয়ে আমি গর্বিত। সকলকে নিয়ে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যা শারীরিক এবং মানসিকভাবে আমাদের বিশ্বাস তৈরি করতে পারবে। এটা করার জন্য সাহস এবং পরিশ্রম লাগে। শুধু আমি নই, গোটা দেশ জানে মাঠে নেমে তোমরা কেমন ফুটবল খেলতে পারো এবং তোমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে।“

আরও পড়ুন- আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, স্পেনের মুখোমুখি ইতালি

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...