Sunday, April 5, 2026

প্রথম ১৫ দিনেই ১০ ব্যর্থতা তৃতীয় মোদি সরকারের! পোস্ট করে আক্রমণ রাহুলের

Date:

Share post:

অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথমদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। ক্ষমতায় আসার পর তৃতীয় মোদি সরকারের প্রথম ১৫ দিনে কেন্দ্রের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে কংগ্রেস সাংসদ লেখেন, শুধুমাত্র নিজের সরকার বাঁচাতে ব্যস্ত নরেন্দ্র মোদি।এরপরেই তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম ১৫ দিনে মোদি সরকারের ১০টি ব্যর্থতার তালিকা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল৷ সেখানে তিনি লেখেন,
এনডিএ-র প্রথম ১৫ দিন৷

  1. ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
  2. কাশ্মীরে জঙ্গি হামলা
  3. ট্রেন যাত্রীদের দুর্দশা
  4. নিট কেলেঙ্কারি
  5. নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়া
  6. ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস
  7. দুধ-গ্যাস-ডাল-টোলের মূল্যবৃদ্ধি
  8. জঙ্গলে আগুন
  9. জল সঙ্কট
  10. ব্যবস্থা না নেওয়ায় তাপপ্রবাহে মানুষের মৃত্যু৷“

এই ১০ ব্যর্থতার দায় মোদি সরকারের বলে তোপ দেগে কংগ্রেস সাংসদ লেখেন,
“মানসিক ভাবে পিছিয়ে যাওয়া নরেন্দ্র মোদি এখন সরকার বাঁচাতেই ব্যস্ত৷ নরেন্দ্র মোদি জি এবং তাঁর সরকারের সংবিধানের উপর হামলা আমরা মানব না। ইন্ডিয়া শক্তিশালী বিরোধী হিসেবে চাপ বজায় রাখবে এবং সাধারণ মানুষের হয়ে আওয়াজ তুলবে। এবং জবাব না দিয়ে প্রধানমন্ত্রীকে পালাতে দেবে না৷“

সোমবার থেকে সংসদের অধিবেশন শুরু হল।  শপথ নেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কমপক্ষে ২৮০ জন সাংসদ। নরেন্দ্র মোদি ও অমিত শাহের শপথগ্রহণের সময় সংসদের ভিতরেই সংবিধান তুলে ধরে প্রতিবাদ জানান রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ বিরোধীরা। প্রথমদিনের অধিবেশনই বুঝিয়ে দিল মোদি সরকারের উপর চাপ বজায় রাখবে ইন্ডিয়া।





Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...