Sunday, April 5, 2026

আজ সংসদে স্পিকার পদের মনোনয়ন, শপথ নেবেন বাংলার ৪০ সাংসদ 

Date:

Share post:

অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয় লাভের পর এবার সাংসদদের শপথ গ্রহণের পালা। সোমবার থেকে অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন বাংলার দুই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার শপথ গ্রহণ করেছেন। মঙ্গলে শপথ নেবেন পশ্চিমবঙ্গের বাকি ৪০ সাংসদ। পাশাপাশি আজ স্পিকার পদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বেলা বারোটার মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়নের জন্য নিজেদের মতো রণকৌশল সাজাচ্ছে ইন্ডিয়া জোট। তবে NDA এবং I.N.D.I.A এর মধ্যে আলোচনা না হলে সেক্ষেত্রে বুধবার পর্যন্ত পিছোতে পারে, স্পিকারের মনোনয়ন। সূত্রের খবর বিরোধীদের সঙ্গে কথা বলবেন রাজনাথ সিং ও কিরেন রিজিজু। কিন্তু রাহুল গান্ধী এদিন স্পষ্ট করে জানিয়ে দেন যে সরকার পক্ষে তরফে তাদের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। শুধু তাই নয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ফোন পর্যন্ত ধরেননি রাজনাথ। এতেই বোঝা যায় নরেন্দ্র মোদি বাইরে এক বলেন ভেতরে আর এক করেন।

সোমবার থেকেই নিট- নেট নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে ব্যাকফুটে NDA সরকার। অধিবেশনের প্রথম দিনে ইন্দিরা গান্ধীর আমলের অন্ধকার পিরিয়ডের কথা বলে কংগ্রেসের বিরুদ্ধে তোর চড়ানোর চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি রাহুল গান্ধীও। ক্ষমতায় আসার পর তৃতীয় NDA সরকারের প্রথম ১৫ দিনে কেন্দ্রের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেস সাংসদ লেখেন, শুধুমাত্র নিজের সরকার বাঁচাতে ব্যস্ত নরেন্দ্র মোদি। সোমবার শপথ নেন নরেন্দ্র মোদি-সহ কমপক্ষে ২৮০ জন সাংসদ। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর শপথগ্রহণের সময় সংসদের ভিতরেই সংবিধান তুলে ধরে প্রতিবাদ জানান বিরোধীরা প্রথমদিনের অধিবেশনই বুঝিয়ে দিল মোদি সরকারের উপর চাপ বজায় রাখবে I.N.D.I.A।

 

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...