Monday, April 6, 2026

পরীক্ষায় ফেল প্যারাসিটামল! সতর্ক করল CDSCO

Date:

Share post:

জ্বর হলেই মুঠো মুঠো প্যারাসিটমল (Paracetamol) খাচ্ছেন? ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে কী মারাত্মক বিপদ ডেকে আনছেন জানেন? বড় সতর্কতা জারি করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল সহ প্রায় ৫০ টি ওষুধের নমুনা মানসম্মত নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন তারা। এদের মধ্যে ২২টি হিমাচলপ্রদেশে তৈরি করা হয়। এছাড়াও জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে এই সিদ্ধান্ত জানিয়েছে ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (Central Drugs Standard Control Organization)।

বৃহস্পতিবার সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন একটি সতর্কবার্তা জারি করে জানায় যে মোট ৫২টি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। এদের গুণমান ঠিক না থাকার কারণে ওষুধ নিয়ন্ত্রকের তরফ থেকে সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নোটিশ পাঠানো হয়েছে। এই ওষুধগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...