Monday, April 6, 2026

পুকুর ভরাট নিয়ে কড়া অবস্থান KMC-র, এফআইআরে কাজ না হলে লালবাজারে অভিযোগ জানানোর নির্দেশ

Date:

Share post:

পুকুর ভরাট নিয়ে কড়া অবস্থান কলকাতা পুরসভার। কিন্তু শুধু পুরসভাই নয়, এলাকায় এধরনের কাজ হচ্ছে কি না, স্থানীয় থানার উপরও সেটা নজরে রাখার দায়িত্ব বর্তায়। কিন্তু বারবার এফআইআর করার পরও কোনও থানা যথাযথ পদক্ষেপ না নিলে পুলিশের নামেই এফআইআর করতে হবে। একবার-দুবার অভিযোগ জানানোর পরও ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কিংবা থানার নামে লালবাজারকে জানাবে পুরসভা। পাশাপাশি জানানো হবে পুলিশ কমিশনারকেও।

শনিবার পুকুর ভরাট নিয়ে পুলিশি নিস্ক্রিয়তার প্রশ্ন উঠলে এমন কড়া বার্তা দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, পুকুর বোজানো দেখা শুধু পুরসভা নয়, পুলিশেরও কর্তব্য। স্থানীয় পুলিশে একবার-দুবার জানিয়ে কাজ না হলে, লালবাজারে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। থানার অফিসারের বিরুদ্ধে কমিশনারকে জানাবো। বেশিরভাগ থানাই কো-অপারেট করে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পুকুর বা জলাশয় কিছুতেই ভরাট করতে দেওয়া যাবে না। অন্যদিকে, এদিন ‘টক টু মেয়র’-এ ১৪০ নম্বর ওয়ার্ড থেকে পুকুর ভরাটের অভিযোগ আসে। সেই নিয়ে মেয়র বলেন, বিষয়টা আমি ইমিডিয়েটলি দেখব। যদি অভিযোগ সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কারণ অনেক সময় দেখা যায় ব্যক্তিগত রাগের জন্য অনেকে এমন অভিযোগ করেন। এরকম অভিযোগ আগেও পেয়েছি আমরা। এই অভিযোগও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানাগরিক।

আরও পড়ুন- দিনেদুপুরে পুলিশ সেজে সোনার দোকানে দাদাগিরি! রায়গঞ্জের বিধাননগরে চাঞ্চল্য

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...