Friday, April 3, 2026

বিরাট-রোহিতদের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আমন্ত্রণ শোয়েব মালিকের

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে চলেছে এই টুর্নামেন্ট। তবে সূত্রের খবর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না , তা ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বদলে বিসিসিআই শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে বলে সূত্রের খবর। আর এরই মধ্যে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার আমন্ত্রণ জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শোয়েব মালিক বলেন, “ ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্যাই থাক না কেন, সেটা আলাদা বিষয়। সেই সমস্যার সমাধান আলাদা ভাবে হবে। খেলার মধ্যে রাজনীতির জায়গা নেই। গত বছর ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান গিয়েছিল। এবার ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই পাকিস্তানে খেলেনি। ওদের বড় অভিজ্ঞতা হতে পারে। আমরা খুব ভাল মানুষ। আমরা অতিথিদের সম্মান করি। আমি ভারতীয় দলকে আবেদন করছি। আশা করছি ওরা পাকিস্তানে খেলতে আসবে।”

দীর্ঘ বছর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি বিরাট কোহলি-রোহিত শর্মারা। হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলে ভারতীয় দল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। নিরপেক্ষ কোনও দেশে প্রতিযোগিতা আয়োজনের আবেদন করেছে তারা। যদিও পাকিস্তান এবার প্রথম থেকেই নিজেদের দাবিতে অনড়। তারা সে দেশেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়। ভারতে ২০২৩ একদিনের বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান।

আরও পড়ুন- অলিম্পিক্স শুরুর আগেই সমস্যায় ভারতীয় ক্রীড়াবিদরা, কিন্তু কেন ?


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...