Monday, April 6, 2026

হার্দিকের পর বুমরাহ, টেস্টে রোহিতের ডেপুটি শুভমন : সূত্র

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। এই লঙ্কানদের বিরুদ্ধে ছোট ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সুর্যের ডেপুটি শুভমন গিল। শুধু টি-২০ ক্রিকেট নয় একদিনের ক্রিকেটেও ভারতের সহ-অধিনায়ক শুভমন। আর এবার সূত্রের খবর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়ক হতে চলেছেন গিল। এক্ষেত্রে টেস্ট ক্রিইকেটের সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যশপ্রীত বুমরাহকে।

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি নেতৃত্ব তুলে নেওয়ার পর, টিম ইন্ডিয়ার অধিনায়ক হন রোহিত শর্মা। আর এক্ষেত্রে রোহিতের ডেপুটি করা হয় যশপ্রীত বুমরাহকে। তবে এবার খবর , সেই পোস্ট হারাতে চলেছেন বুমরাহ। সাদা বলের পাশাপাশি লাল বলেও সহ-অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল। ভারতের পরবর্তী টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। সেখানেই শুভমনকে সহ-অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে। এই নিয়ে বোর্ডের এক সূত্র বলেন, “ আগামী দিনে যশপ্রীত বুমরাহকে আর টেস্টে সহ-অধিনায়ক হিসাবে দেখা না-ও যেতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হবে শুভমান গিলকে। ”

১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট। চেন্নাইয়ে হবে সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ কানপুরে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-বাংলাদেশ।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার নতুন কোচ জিজিকে শুভেচ্ছা দ্রাবিড়ের, কী বললেন ভারতের প্রাক্তন হেডস্যার ?


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...