Saturday, April 4, 2026

ফাইনালে নীরজ, সহজেই পার করলেন যোগ্যতা অর্জন পর্ব

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনার দৌড় শুরু টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়ার। এদিন প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিনের যোগ্যতা অর্জন পর্ব সহজেই পার করলেন তিনি। এদিন গ্রুপ ‘বি’-তে প্রথম থ্রোয়েই ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ ।

নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটারের বেশি দূরে ছুড়তে পারলে রয়েছে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ। নীরজ প্রথম থ্রোয়ে ৮৯.৩৪ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন । যার ফলে সরাসরি ফাইনালে পৌঁছে যান তিনি। নীরজ ছারাও ফাইনালের টিকিট পেয়েছেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়েছেন ৮৮.৬৩ মিটার। রয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম । তিনি ছুড়েছেন ৮৬.৫৯ মিটার ।

এদিকে গ্রুপ এ-তে ছিলেন কিশোর জেনা। তিনি যোগ্যতা অর্জন করতে পারলেন না। কিশোর ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। কিন্তু ফাইনালে সেরা ১২ জন যোগ্যতা অর্জন করবেন। কিন্তু প্রথম ১২ জনের মধ্যে থাকতে পারননি কিশোর।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে নজির অবিনাশ সাবলের, পৌঁছালেন ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে


Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...