Wednesday, April 1, 2026

প্যারিসে স্বপ্নভঙ্গ ভিনেশের, প্রতিযোগিতা থেকে ছিটকে হাসপাতালে কুস্তিগির

Date:

Share post:

নজিরবিহীন বিতর্কে প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতের কুস্তিগীর ভিনেশ ভোগত। ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে তাঁর ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা তাঁর ফাইনালে খেলতে নামার যোগ্যতা ছিনিয়ে নিল। যখন গোটা দেশ কুস্তিতে ভিনেশের হাত ধরে সোনার স্বপ্ন দেখছিল সেই দিনই সকালে সেই স্বপ্ন ভঙ্গ হল। সিদ্ধান্ত শোনার পরই শরীরে জলের অভাবে হাসপাতালে ভর্তি করা হয় ভিনেশকে, সূত্রের খবর। জানা যায়, সারারাত তিনি ওজন নিয়ে পরিশ্রম করেছিলেন। ওজন ধরে রাখার জন্য প্রবল পরিশ্রমে অসুস্থ হয়ে পড়েন তিনি।

অলিম্পিক অ্য়াসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী বুধবার যখন তাঁর ওজন করা হয় তখন তাঁর ওজন ১০০ গ্রাম বেশি ছিল। তিনি ভারতের হয়ে ৫০ কেজি বিভাগে কুস্তিতে অংশ গ্রহণ করেছিলেন। সর্বোচ্চ ওজন ৫০ কেজি হওয়া প্রয়োজন ছিল। সেখানে বুধবার সকালে তাঁর ওজনের তারতম্যের জন্য় তাঁকে খালি হাতেই ফিরতে হচ্ছে অলিম্পিক থেকে। সেক্ষেত্রে এই বিভাগের সোনা জয়ী প্রতিদ্বন্দ্বী আমেরিকার সারা হিলডেব্র্যান্ট। রূপোর পদক কাউকে দেওয়া হবে না।

কুস্তিতে ভিনেশের আসল ইভেন্ট ৫৩ কেজি বিভাগ। প্রথম থেকে তাঁকে পছন্দের ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণে বাধা দিয়েছিলেন ফেডারেশন কর্তাদের একাংশ। ওই বিভাগে অন্তিম পঙ্গল আগে থেকেই নির্বাচিত হয়েছিলেন বলে ভিনেশকে সরে দাঁড়াতে নির্দেশ দেয় ফেডারেশন। তিনি দমে যাননি। ওজন কমিয়ে নিজেকে ৫০ কেজির জন্য প্রস্তুত করেন তিনি। প্যারিসে অনেক কঠিন বাধা পেরিয়ে এই বিভাগেই মঙ্গলবার তিনি ফাইনালে ওঠেন। তবে ফাইনালের আগে ওজন বেড়ে যাওয়া নিয়ে অলিম্পিক সংস্থার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...