Tuesday, February 24, 2026

বিনেশের প্রশংসায় মোদি, কী বললেন প্রধানমন্ত্রী ?

Date:

Share post:

ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিনেশকে চ্যাম্পিয়ন বললেন তিনি। সদ্য শেষ হওয়া ২০২৪ প্যারিস অলিম্পিক্সের মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর রুপোর দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভারতীয় কুস্তিগির। কিন্তু গত বুধবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে জানিয়ে দেওয়া হয় রুপোর পদক দেওয়া হবে না।

স্বাধীনতা দিবসের দিন বিনেশের প্রশংসায় মোদি বলেন, “ ভিনেশ প্রথম ভারতীয় যিনি কুস্তিতে ফাইনালে উঠেছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। ”

এদিকে প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনালে ওঠা লক্ষ্য সেনের কথাও বলেন মোদি। প্যারিস অলিম্পিক্স থেকে ফেরার পর সব অ্যাথলিটের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সকল ক্রীড়াবিদদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে লক্ষ্যকে নরেন্দ্র মোদি বলেন, “তুমি কি জানো, তুমি ‘সেলিব্রিটি’ হয়ে গিয়েছ?” উত্তরে হাসিমুখে লক্ষ্য জানান, “ম্যাচের সময় প্রকাশ স্যর আমার ফোন কেড়ে নিয়েছিলেন। বলেছিলেন, ম্যাচের পর ফোন পাব।” পালটা মজা করেন মোদিও। তিনি বলেন, “যদি প্রকাশ স্যর এতটাই কড়া হন, তাহলে পরের বারও ওঁকেই পাঠাব। ”


spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...