Monday, April 6, 2026

কবে মাঠে ফিরবেন শামি ? জানালেন বোর্ড সচিব

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপের পর আর মাঠে নামেননি মহম্মদ শামি। চোটের কারণে মাঠের বাইরে তিনি। হয়েছে অস্ত্রোপ্রচারও। এখন ধীরে ধীরে রিহ্যাব করছেন ভারতের তারকা বলার। এরই মধ্যে ভারতীয় অনুরাগীদের মধ্যে প্রশ্ন জাগে কবে মাঠে ফিরবেন শামি। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন ভারতীয় পেসার।

এই নিয়ে জয় শাহ বলেন, “ আমাদের দল এখনই তৈরি। আমরা যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছি। আশা করছি শামিও সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠব। রোহিত শর্মা, বিরাট কোহলিও ফিট। আমাদের দল যথেষ্ট অভিজ্ঞ। শামি অস্ট্রেলিয়া সফরে যাবে। ওর অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের শামিকে দরকার। ”

২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামবে ভারত। ২২ নভেম্বর থেকে পার্থে প্রথম টেস্ট। ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু অ্যাডিলেডে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে চতুর্থ এবং ৩ জানুয়ারি থেকে সিডনিতে হবে পঞ্চম টেস্ট।

আরও পড়ুন- সংবর্ধনা অনুষ্ঠানে জ্ঞা.ন হারালেন বিনেশ, ভাইরাল ছবি, কেমন আছেন ভারতীয় কুস্তিগির ?


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...