Monday, April 6, 2026

পুলিশের গাড়িতে আততায়ী হামলা, নিহত ১১ আধিকারিক!

Date:

Share post:

পাকিস্তানের পাঞ্জাব (Punjab, Pakistan) প্রদেশের মচকা এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়ে আততায়ী হামলায় ১১ জন পুলিশ আধিকারিকের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ কনভয়ে পরিকল্পিতভাবেই রকেট ছোড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। প্রায় ৭ জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন বলে খবর মিলেছে। এই ঘটনার নেপথ্যে স্থানীয় দুষ্কৃতীদলের হাত দেখছে প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ঘটনার নিন্দা করার পাশাপাশি ওই এলাকায় দুষ্কৃতীদের দমনে দ্রুত এবং কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় কনভয়ে থাকা দুটি পুলিশ ভ্যান কাদায় আটকে যায়। সেই সময় অতর্কিতে রকেট হামলা হয়। হামলার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যান আততায়ীরা। তড়িঘড়ি আহত পুলিশ আধিকারিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।পাকিস্তানের (Pakistan) পূর্ব পাঞ্জাব এবং দক্ষিণ সিন্ধ অঞ্চলে দুষ্কৃতীদলের বাড়বাড়ন্ত সে দেশের প্রশাসনের কাছে দীর্ঘ দিন ধরেই মাথাব্যথার কারণ। বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে অপহরণ করা হয়েছে বলে খবর। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...